১১:৩৩ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ১

Admin
Posted By Admin
Updated অক্টোবর ২৩ ২০২৫ / 633 Read
আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ১

আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ১

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি রানীনগর এলাকা হতে একটি দেশীয় অস্ত্রসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামি হলো মো: লিখন ইসলাম (৩৪), রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ৩০ রানীনগর এলাকার জালাল উদ্দিনের ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোসা: বিলকিস খাতুন ও তার টিম থানা এলাকায় মোবাইল ডিউটি করছিলেন। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকায়  লিখন নামে এক ব্যক্তি তার দোকানের সামনে অবৈধ অস্ত্র দিয়ে স্থানীয় লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করছে। 

 

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম সন্ধ্যা সাড়ে ৬টায় বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: লিখন ইসলামকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে হতে ৩০ ইঞ্চি লম্বা একটি তলোয়ার উদ্ধার করে।

 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News