১১:৩৩ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ বিভিন্ন অভিযোগে মোট ৩৪ জন গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জানুয়ারি ০৬ ২০২৬ / 476 Read
রাজশাহী মহানগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ বিভিন্ন অভিযোগে মোট ৩৪ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ বিভিন্ন অভিযোগে মোট ৩৪ জন গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

 

বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৩৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলার আসামি ৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জন রয়েছেন।

 

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’ -এ গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী মো: হোসেন আলী (৩৬) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার আলহাজ সুলতান আলীর ছেলে। তাকে রাজপাড়া থানা পুলিশ  ৫ জানুয়ারি ভোর রাতে সিএন্ডবি মোড় থেকে গ্রেফতার করে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News