১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, চোলাই মদ ও হেরোইন উদ্ধার; নগদ অর্থ জব্দ

Admin
Posted By Admin
Updated আগস্ট ০৩ ২০২৬ / 268 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, চোলাই মদ ও হেরোইন উদ্ধার; নগদ অর্থ জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, চোলাই মদ ও হেরোইন উদ্ধার; নগদ অর্থ জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিমের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, চোলাইমদ, হেরোইন ও নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গত ২ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে দাশপুকুর বৌ-বাজার গ্রামের মৃত বাবুর ছেলে মো: বাপ্পি ওরফে হিটু (৩৫)-কে গ্রেপ্তার করে।  এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৪৩০ টাকা জব্দ করা হয়।

 

এছাড়াও আজ ৩ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার আইডি বাগানপাড়ার পলাতক আসামি বুলবুলির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বহরমপুর ব্যাংক কলোনী গ্রামের মৃত আহাদ আলী সরকারের ছেলে মো: মোস্তাক আহম্মেদ (৪৬)-কে গ্রেপ্তার করে।  এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ গ্রাম গাঁজা এবং ১৪.৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৮০০ টাকা জব্দ করা হয়।

 

তাছাড়াও একই তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার আইডি বাগানপাড়ার পিতা মৃত বুদু শেখের ছেলে রাব্বুল শেখের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে রাব্বুল শেখ (৬৫)-কে গ্রেপ্তার করে।  এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৫ গ্রাম গাঁজা ও ০.০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News