১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

Admin
Posted By Admin
Updated জুলাই ২৩ ২০২৬ / 187 Read
রাজশাহী মহানগরীতে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাজশাহী মহানগরীতে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বেলপকুর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

 

আজ ২৩ জুলাই ২০২৬ তারিখে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২য় আদালতের বিজ্ঞ বিচারক মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে আসামি নওগাঁ জেলার মহাদেবপুর থানার মধুবন গ্রামের মৃত খলিলের ছেলে মো: খয়বর হোসেন ওরফে সুকুমার (৪৫)-এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

 

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি র‌্যাব-৫, রাজশাহী অভিযান পরিচালনা করে আসামিকে ৬০০ (ছয়শত) গ্রাম হেরোইনসহ  গ্রেপ্তার করে। এ ঘটনায় বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়।

 

পরবর্তীতে মামলাটি বেলপুকুর থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা তদন্ত সম্পন্ন করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিজ্ঞ আদালত উক্ত রায় প্রদান করেন।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News