১১:৩০ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আরএমপির কনস্টেবল

Admin
Posted By Admin
Updated মে ২৫ ২০২৬ / 150 Read
রাজশাহী মহানগরীতে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আরএমপির কনস্টেবল

রাজশাহী মহানগরীতে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আরএমপির কনস্টেবল

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে পশুর হাটে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন  রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল।

 

জানা যায়, ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট (গরু-মহিষের হাট) এলাকায় গরু বিক্রেতা মোঃ মিনহাজ উদ্দীন (৪২), পিতা-মৃত জালাল উদ্দীন, সাং-বানেশ্বর, থানা-পুঠিয়া, রাজশাহী একটি অস্থায়ী খাবারের হোটেলে খাবার খাওয়ার সময় অসাবধানতাবশত তার ব্যবহৃত স্যামসাং ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেখানে রেখে যান। পরে গরু বিক্রয়ের উদ্দেশ্যে হাটের ভেতরে চলে গেলে আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে তিনি বুঝতে পারেন যে, তার মোবাইল ফোনটি তার কাছে নেই।

 

এসময় তিনি হাটে দায়িত্ব পালনরত রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল  মোঃ বদরুল আলম চৌধুরীর শরণাপন্ন হন। পরে  কনস্টেবল বদরুল আলম তাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট হোটেলে গিয়ে খোঁজখবর ও জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে হোটেল মালিক মোবাইল ফোনটি পাওয়ার বিষয়টি স্বীকার করেন।

 

পরবর্তীতে রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে মোবাইল ফোনটি উদ্ধার করে যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক মোঃ মিনহাজ উদ্দীনের নিকট হস্তান্তর করেন কনস্টেবল মোঃ বদরুল আলম ।

 

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মোঃ মিনহাজ উদ্দীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের মানবিক ও জনবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News