১১:৩০ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে আরএমপি’র অফিসার ফোর্সের ব্রিফিং প্রদান

Admin
Posted By Admin
Updated অক্টোবর ১৫ ২০২৫ / 344 Read
রাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে আরএমপি’র অফিসার ফোর্সের ব্রিফিং প্রদান

রাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে আরএমপি’র অফিসার ফোর্সের ব্রিফিং প্রদান

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন মাঠে এই ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।

 

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, “জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে পুলিশ সদস্যদের অভিজ্ঞতা থাকলেও ছাত্র সংসদ নির্বাচন কিছুটা ভিন্ন প্রকৃতির। এই নির্বাচন সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে অনুষ্ঠিত হবে। মূল দায়িত্বে থাকবে প্রশাসন ও বিএনসিসি; পুলিশ তাদের সহযোগিতা করবে। এছাড়াও মাঠ পর্যায়ে র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করবে।

 

তিনি আরও বলেন, “যেহেতু এই নির্বাচন শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে তাই দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ধৈর্য, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। সকলের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে।

 

পুলিশ কমিশনার নির্দেশনা দেন, বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশদ্বারে তল্লাশির দায়িত্বে থাকবে বিএনসিসি তবে তাদের সহযোগিতা করবে পুলিশ সদস্যরা। তল্লাশি সময় তিনি সবার সঙ্গে ভালো ব্যবহার করার উপরও গুরুত্বারোপ করেন।

 

এছাড়া তিনি বলেন, “ভোটগ্রহণ শেষে নির্বাচনী উপকরণ যথাযথভাবে গণনাস্থলে পৌঁছে দিতে হবে এবং ভোট গণনা ও পরবর্তী সময়ে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

 

ব্রিফিং শেষে সাংবাদিকবৃন্দের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার জানান, রাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে আরএমপি ও অন্যান্য ইউনিটের প্রায় তেইশশত জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তবে সাইবার স্পেসে গুজব রোধে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও বিশ্ববিদ্যালয়ের একটি টিম যৌথভাবে সোশ্যাল মিডিয়া মনিটর করছে।

 

ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি ও অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News