১১:৩২ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপির মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট, তাস ও নগদ অর্থ জব্দ

Admin
Posted By Admin
Updated জানুয়ারি ২৫ ২০২৬ / 650 Read
রাজশাহীতে আরএমপির মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট, তাস ও নগদ অর্থ জব্দ

রাজশাহীতে আরএমপির মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট, তাস ও নগদ অর্থ জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে পৃথক মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে।

 

আরএমপি সূত্র জানায়, গতকাল শনিবার (২৪ জানুয়ারি ২০২৬ খ্রি.) পরিচালিত অভিযানে রাজপাড়া থানা পুলিশ ১ জন মাদক কারবারি এবং বোয়ালিয়া থানা পুলিশ ৫ জন জুয়ারিকে গ্রেপ্তার করে। অভিযানে মোট ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ সেট প্লে-কার্ড (তাস) উদ্ধার করা হয়। এছাড়া জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৫শ ২০ টাকা জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- রাব্বী (২৫), মো. মোস্তফা হোসেন (৪০), নয়ন কুমার ঘোষ (৪৪), প্রশান্ত কুমার ঘোষ (৪৫), মোহন দাস (৪৩) এবং টুটুল কুমার ঘোষ (৪৫)। রাব্বী রাজশাহী মহানগরীর দামকুড়া থানার মধুপুর ধুতরাবন এলাকার জিয়ারুলের ছেলে। মোস্তফা হোসেন মৃত আব্দুস সাত্তারের ছেলে, নয়ন শুকুমার ঘোষের ছেলে, প্রশান্ত মৃত প্রভাত চন্দ্র ঘোষের ছেলে এবং মোহন মৃত রবি দাসের ছেলে। তারা সবাই বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় বসবাস করেন। টুটুল একই থানার টিকাপাড়া এলাকার সুনীল চন্দ্র ঘোষের ছেলে।

 

গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজপাড়া থানা পুলিশ কোর্ট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রির প্রস্তুতিকালে রাব্বীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাব্বীর বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বের একটি মাদক মামলা চলমান রয়েছে।

 

অন্যদিকে, একই দিন দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কুমারপাড়া কালিমাতা মন্দিরের বিপরীতে একটি মোটর গ্যারেজে অভিযান পরিচালনা করে জুয়া খেলার অভিযোগে মোস্তফা, নয়ন, প্রশান্ত, মোহন ও টুটুলকে গ্রেপ্তার করে। এ সময় তাদের জুয়ার আসর থেকে ২ সেট প্লে-কার্ড (তাস) এবং নগদ ৫ হাজার ৫শ ২০ টাকা জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News