১১:৩৩ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫ জন গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জানুয়ারি ০৯ ২০২৬ / 394 Read
রাজশাহী মহানগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫ জন গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে।

 

বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই ২৪ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার আসামি ৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১১ জন রয়েছেন।

 

চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে কর্ণহার থানার পুলিশ পরিদর্শক মো: হাবিবুর রহমান নেতৃত্বে একটি টিম কর্ণহার থানার বিলধরমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামি ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো: টিয়ারুল ইসলাম ওরফে আশরাফুল (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত টিয়ারুল কর্ণহার থানার বিলধরমপুর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News