১১:৩২ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন ও গাঁজা উদ্ধার

Admin
Posted By Admin
Updated জুন ১০ ২০২৬ / 437 Read
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন ও গাঁজা উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন ও গাঁজা উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামি হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মো: দুলালের মেয়ে এবং মো: জুয়েলের স্ত্রী বর্তমানে আলীগঞ্জ (পিয়াজুর মোড়) এ বসবাসরত মোসা: দোলন (৩২)।

 

গতকাল ৯ জুন ২০২৬ তারিখ আনুমানিক রাত পৌনে ১১টার দিকে রাজপাড়া থানার আলীগঞ্জ পিয়াজুর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দোলনকে আটক করা হয়। এ সময় তার দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২ গ্রাম হেরোইন ও ১ কেজি ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News