১১:২৯ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীর বায়া বাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ এবং ৫টি মোবাইল ফোনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জুলাই ৩০ ২০২৬ / 257 Read
রাজশাহী মহানগরীর বায়া বাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ এবং ৫টি মোবাইল ফোনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর বায়া বাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ এবং ৫টি মোবাইল ফোনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। 

 

গতরাতে রাজশাহী মহানগরীর সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নিকট তথ্য আসে যে কতিপয় মাদক ব্যবসায়ী তাদের সংগ্রহে বিপুল পরিমাণ মাদকদ্রব্য রেখে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। পুলিশ কমিশনার মহোদয় তৎক্ষণাৎ অভিযানের জন্য নির্দেশনা প্রদান করেন এবং নিজেই তদারকি করেন। স্যারের নির্দেশে বায়া পুলিশ ফাঁড়ির সদস্যরা আনুমানিক গতরাত পৌনে ৩টার দিকে শাহমখদুম থানার ভাড়ালীপাড়া শহীদ জিয়া পার্কের ১নং গেইটের বিপরীতে পশ্চিম পাশের আব্দুল কুদ্দুসের বাড়ীর ৩য় তলায় অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী গ্রামের আ: রহিমের ছেলে মো: আলামিন ইসলাম (৩২)-কে এবং আলামিনের স্ত্রী মোছা: সানজিদা আক্তার নিশি (২৮)-কে আটক করা হয়।

 

এসময় তাদের ভাড়া বাসা তল্লাশি করে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে বিক্রির নগদ ১৯ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামি আলামিনের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা চলমান রয়েছে বলে জানা যায়।

 

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News