১১:৩৮ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি

Admin
Posted By Admin
Updated মার্চ ১৬ ২০২৬ / 130 Read
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি

Font Size:
Print

আরএমপি নিউজ: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর এর পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন নিশ্চিতকল্পে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

 

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬(ঢ), ২৯ (১) এর (ক), ২৯ (১) এর (খ) এবং ৩৩ এর (ক), (খ), (গ) ও (ঘ) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আগামী ১৯ মার্চ ২০২৬ খ্রি. সন্ধ্যা ৬টা থেকে ২৬ মার্চ ২০২৬ খ্রি. সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বাইক রেসিং, ডিজে পার্টি, লাউড স্পিকার, বিষ্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া উল্লিখিত সময়ে অনুমোদিত বারসমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

১৬ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News