১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Admin
Posted By Admin
Updated জুন ১৮ ২০২৬ / 110 Read
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Font Size:
Print

আরএমপি নিউজ: অদ্য ১৮ জুন ২০২৬ তারিখ বিকেল ৪টা ৩০ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) গণের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়।

 

সভায় অপরাধ দমন, মামলা তদন্তের মানোন্নয়ন এবং বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে, একই মামলার বিচার একাধিক আদালতে চলমান থাকলে পৃথক পৃথক জব্দ তালিকা প্রস্তুত, মাদক মামলার জব্দ তালিকা প্রণয়নে অধিকতর সতর্কতা অবলম্বন, চার্জশিট ত্রুটিমুক্তভাবে প্রস্তুতকরণ এবং তদন্তগত ত্রুটির কারণে মামলার রায় যাতে ব্যাহত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় করণীয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।

 

এছাড়াও সাধারণ জনগণ যেন ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীরা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে বিচার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।

 

সভায় উপস্থিত পাবলিক প্রসিকিউটরগণ বিচার কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ কমিশনার মহোদয় বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

সভাটি অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News