১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতায়ের ঘটনায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জুলাই ০৫ ২০২৬ / 681 Read
রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতায়ের ঘটনায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতায়ের ঘটনায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় কিশোর গ্যাং কর্তৃক একজন রিকশাচালককে হামলা এবং মারপিটের একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়ের নজরে আসে। পুলিশ কমিশনার মহোদয় তৎক্ষণাৎ কিশোর গ্যাং এর সদস্যদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শাহমখদুম থানা অভিযান পরিচালনা করে দ্রুততম সময়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- শাহমখদুম থানার কালুরমোড় গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো: রাকসান (২০) সহ একই থানার লাম ও আবিদ ; চন্দ্রিমা থানার জাহিদুল ; শাহমখদুম থানার সাব্বির এবং প্রান্ত।

 

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত ০৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শাহমখদুম থানার ডাবতলা হতে সিটিহাটগামী সড়কের পাশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পরিত্যক্ত আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা রিক্সাচালক কিশোর (ছদ্ম নাম) (১৭)-এর গতিরোধ করে। পরে তারা সংঘবদ্ধভাবে লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা তার নিকট থাকা মোবাইল ফোন কেনার ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং রিক্সার মিটার ভাঙচুর করে ক্ষতিসাধন করে। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও অভিযোগ পাওয়া যায়।

 

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

 

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ। কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে আইনের সাথে সংঘাতে জড়িত কয়েকজন শিশু থাকায় শিশু আইনের বিধানাবলী সাপেক্ষে গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে আরএমপি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

যেকোনো অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদাই তৎপর।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News