১১:২১ অপরাহ্ন | শুক্রবার, ০১ মে ২০২৬

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated মার্চ ১৪ ২০২৬ / 220 Read
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে দামকুড়া ও কর্ণহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- দামকুড়া থানার জাঙ্গালপাড়া গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে মো: শাহীন (৪৮) এবং পবা থানার দূয়ারী গ্রামের মো: আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে মো: দুলাল মোল্লা (৩৯)। উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা। 

 

গত ১২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে দামকুড়া থানার ৪ নং হরিপুর ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শাহীনকে এবং একই তারিখ রাত সাড়ে ১১ টার দিকে কর্ণহার থানার ২ নং হুজুরীপাড়া ইউনিয়নের ঘিপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে অভিযান পরিচালনা করে দুলালকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে শাহীনের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং দুলালের কাছ থেকে ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি দুলালের বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া ও পবা থানায় ৩টি মাদকসহ মোট ৪টি মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News