১১:৩৪ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

Admin
Posted By Admin
Updated ডিসেম্বর ০১ ২০২৫ / 406 Read
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

Font Size:
Print

আরএমপি নিউজ: আজ সোমবার (০১ ডিসেম্বর ২০২৫ খ্রি:) বিকেল ৩ টায় রাজশাহী জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি'র নবনিযুক্ত পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান।

 

সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ তাঁদের সামগ্রিক সমস্যা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার সকল প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং প্রতিটি বিষয় গুরুত্বের সাথে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

 

নবনিযুক্ত পুলিশ কমিশনার মহোদয় আরএমপি’র সদস্যদের সার্বিক কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সহকর্মীসহ জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, ড্রেস রুলস্ অনুযায়ী পোশাক পরিধান করা, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, আত্ম-উন্নয়নে মনোযোগী হওয়া এবং নীতি নৈতিকতা চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখলে পুলিশের কর্মদক্ষতা বাড়বে এবং বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এছাড়া মহানগরীর সর্বস্তরের জনসাধারণের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে কার্যকরভাবে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন।  

 

সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News