১১:৩২ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আরএমপি’র কাটাখালী থানা পুলিশের অভিযানে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার

Admin
Posted By Admin
Updated ডিসেম্বর ২১ ২০২৫ / 438 Read
আরএমপি’র কাটাখালী থানা পুলিশের অভিযানে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার

আরএমপি’র কাটাখালী থানা পুলিশের অভিযানে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাকাইলকাটি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানা পুলিশ।

 

গতকাল ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: সুমন কাদেরীর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: আতিকুর রহমানের নেতৃত্বে কাটাখালী থানা পুলিশের একটি দল কাটাখালী নওদাপাড়া প্রাইমারি স্কুলের পাশে নিয়মিত দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাটাখালী থানার কাকাইলকাটি এলাকায় ফিরোজ নামীয় এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে গাঁজা মজুদ রেখেছে।

 

প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো: ফিরোজ আলী (৪০) কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তার নিজ বসতবাড়ির ছাদ তল্লাশি করে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় পলাতক অভিযুক্তের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News