১১:৩০ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ-যান চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

Admin
Posted By Admin
Updated ফেব্রুয়ারি ০৮ ২০২৬ / 217 Read
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ-যান চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ-যান চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

Font Size:
Print

আরএমপি নিউজ: আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং- ১৭.০০.০০০০.০৩৪.৩৬.০১৭.২৫ (অংশ-২)-১০১ তারিখ: ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ মূলে জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববতী মধ্যরাত অর্থ্যাৎ ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত ১২.০০ ঘটিকা হতে ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত নিম্নোক্ত নৌ-যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

          লঞ্চ, ইঞ্জিন বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত)

 

তবে নিম্নবর্ণিত ব্যক্তি ও সংস্থার ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না-

        (ক) রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্ট;

        (খ) দেশি ও বিদেশি পর্যবেক্ষক (পরিচয়পত্র থাকতে হবে);

        (গ) নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি ও বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে);

        (ঘ) নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী;

        (ঙ) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য;

        (চ) কতিপয় জরুরী কাজ যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য;

.         (ছ) জরুরি পণ্য সরবাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে উল্লিখিত নৌ-যান চলাচলের ক্ষেত্রে;

তাছাড়া ভোটার ও জনসাধারণের চলাচলের মাধ্যম হিসেবে নৌ-যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

 

এ আদেশ জনস্বার্থে জারি করা হলো। আইন অমান্যকারীদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News