১১:৩২ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা আরএমপি কমিশনারের নির্দেশে গ্রেপ্তার গাঁজা উদ্ধার

Admin
Posted By Admin
Updated মে ২৬ ২০২৬ / 427 Read
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা আরএমপি কমিশনারের নির্দেশে গ্রেপ্তার গাঁজা উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা আরএমপি কমিশনারের নির্দেশে গ্রেপ্তার গাঁজা উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া বোয়ালিয়া থানার খরবোনা পঞ্চবটী এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফায়েজুল কবির মহোদয়ের নজরে আসে।

 

ভিডিওটি পর্যালোচনা করে পুলিশ কমিশনার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নেন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে নির্দেশ প্রদান করেন। পাশাপাশি মাদকমুক্ত ও নিরাপদ মহানগর গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে আরও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

 

পুলিশ কমিশনারের নির্দেশনার প্রেক্ষিতে সংবাদ পাওয়ার পরপরই গতকাল ২৫ মে ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে বোয়ালিয়া থানার খরবোনা পঞ্চবটী এলাকার মোছা: তছলিমা খাতুন (৪৭) এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়ন ঘরের বিছানার তোষকের নিচ থেকে গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

 

উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরএমপির বোয়ালিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News