১১:৩৩ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ২ জন আসামি গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জুন ১১ ২০২৬ / 587 Read
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ২ জন আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ২ জন আসামি গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ।

 

উল্লেখ্য, গত ৯ জুন ২০২৬ তারিখ সকাল  সাড়ে ৬ টার দিকে পবা থানার আলাইবিদিরপুর এলাকায় অবস্থিত রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁগামী আঞ্চলিক মহাসড়কের ওপর প্রায় ৩৫/৪০ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী মুখে মাস্ক পরে বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। এ সময় তারা এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়।

 

এ ঘটনায় পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৯ জুন ২০২৬ তারিখ একটি মামলা রুজু করা হয়।

 

মামলার গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বিষুর মোড় গ্রামের মৃত সিদ্দিক আলী মন্ডলের ছেলে ও পবা থানার বড়গাছি ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: আজমত আলী (৩৭) এবং কাশিয়াডাঙ্গা থানার বালিয়া (পশ্চিম বালিয়া) গ্রামের মৃত সাত্তারের ছেলে ও হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামায়ন কবির হেলাল (৩১)। গত ১০ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আজমতকে এবং একই তারিখ রাত সাড়ে ৩টার দিকে সামায়নকে তাদের নিজ নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News