১১:৩৩ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র পথ নির্দেশনা

Admin
Posted By Admin
Updated সেপ্টেম্বর ১৮ ২০২৫ / 262 Read
বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র পথ নির্দেশনা

বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র পথ নির্দেশনা

Font Size:
Print

আরএমপি নিউজ: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আয়োজিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (MCQ Type) আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ৩৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 

পরীক্ষার দিন নগরীতে পরীক্ষার্থী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাবে এবং কিছু এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। এ কারণে নগরবাসীকে সতর্ক থেকে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

 

যান চলাচলের নির্দেশনা:

 

সদর হাসপাতাল মোড় থেকে রাজশাহী কলেজমুখি রাস্তা ডাইভারশন থাকবে।

 

সোনাদিঘি মোড় ও মনিচত্ত্বর এলাকায় যানবাহন ডিভাইডারের উভয় দিক দিয়ে একমুখি চলাচল করতে পারবে।

 

মনিচত্ত্বর থেকে যানবাহন বরেন্দ্র জাদুঘরের দিকে একমুখি যেতে পারবে।

 

রাজশাহী কলেজ ও লোকনাথ স্কুলের দিক থেকে মনিচত্ত্বরমুখি যান চলাচল বন্ধ থাকবে।

 

লোকনাথ স্কুলের উত্তর পাশ থেকে রাজশাহী কলেজমুখি যানবাহন ডাইভারশন থাকবে।

 

রাজশাহী কলেজ থেকে লোকনাথ স্কুলের সামনে দিয়ে যানবাহন চলাচল করতে পারবে।

 

পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিশেষ করে সদর হাসপাতাল, রাজশাহী কলেজ, লোকনাথ স্কুল, সোনাদিঘি মোড় ও মনিচত্ত্বর সংলগ্ন সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে চলার জন্য সম্মানিত নগরবাসীকে অনুরোধ করা হলো।-ট্রাফিক বিভাগ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News