১১:৩৪ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

Admin
Posted By Admin
Updated জানুয়ারি ১৯ ২০২৬ / 184 Read
রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শাহমখদুম থানা পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 

আরএমপি সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখের অভিযানে মোট ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো: সবুর ইসলাম (৩০) এবং মো: আবু তালেব (৩৫)। সবুর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম (পূর্বপাড়া) এলাকার মো: শামীম বাবুর ছেলে এবং আবু তালেব একই থানার গোবিন্দপুর এলাকার মো: মোতালেবের ছেলে। উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

 

আরএমপি জানায়, গতকাল রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে মহানগর ডিবি পুলিশের এসআই রিমন হোসাইন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে হড়গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে সবুরকে গ্রেপ্তার করেন। পরে সবুরের দেহ তল্লাশি করে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

 

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে আরএমপির শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসআই সুভাষ চন্দ্র বর্মন ও তার টিম শাহমখদুম থানার নওদাপাড়া আম চত্বর এলাকায় স্থাপিত চেকপোস্টে দায়িত্ব পালনকালে তালেব নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। আটককালে পালানোর চেষ্টা ও সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News