১১:৩১ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আরএমপি’র বোয়ালিয়া থানার অভিযানে হেরোইন উদ্ধার; গ্রেপ্তার ১

Admin
Posted By Admin
Updated নভেম্বর ০৪ ২০২৫ / 506 Read
আরএমপি’র বোয়ালিয়া থানার অভিযানে হেরোইন উদ্ধার; গ্রেপ্তার ১

আরএমপি’র বোয়ালিয়া থানার অভিযানে হেরোইন উদ্ধার; গ্রেপ্তার ১

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ পুরিয়া হেরোইনসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপির বোয়ালিয়া থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামি হলো আজমির আলী হ্যাপী (১৯) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারী এলাকার মো: হাফিজুল ইসলামের ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, গত ০৩ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ সকালে আরএমপির বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোসা: বিলকিস খাতুন ও তার টিম এবং এএসআই মো: সরকার শফিকুল আলম ও তার টিম থানা এলাকায় জরুরি আইন-শৃঙ্খলা, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোয়ালিয়া থানার তালাইমারী এলাকার ১ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে তার নিজ বাড়িতে অবস্থান করছে।

 

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ২টি টিম সকাল পোনে ১১টায় বোয়ালিয়া থানার তালাইমারী এলাকায় পল্টু কমিশনারের বাড়ির পাশে অভিযান পরিচালনা করে আজমির আলী হ্যাপীকে তার নিজ বাড়ি হতে গ্রেপ্তার করে। এসময় তার বাড়িতে থাকা আলমিরা হতে ১৫ পুরিয়া হেরোইন যার ওজন কাগজসহ ৭.৫ গ্রাম জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News