১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ জব্দ

Admin
Posted By Admin
Updated আগস্ট ০১ ২০২৬ / 177 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ ১ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক সোয়া ১১ টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার দাসপুকুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো: মুন্না (৩২) এবং একই থানার দাসপুকুর বউবাজার গ্রামের মৃত চেরুর ছেলে মো: সজিব (২৬)-কে গ্রেপ্তার করে। এ সময় মুন্নার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং সজিবের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৯শ টাকা জব্দ করা হয়। 

 

এছড়াও গত ৩১  জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি ধরমপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো: শফিকুল ইসলাম (৪৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

তাছাড়াও আজ ০১ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ২ টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি মির্জাপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মো: কামাল হোসেন (৩২)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News