১১:৩৪ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি

Admin
Posted By Admin
Updated এপ্রিল ০৫ ২০২৬ / 178 Read
৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি

৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি

Font Size:
Print

আরএমপি নিউজ: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক আয়োজিত ৫০ তম বিসিএস পরীক্ষা এর আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯, ,১২, ,১৬, ১৯, ২০, ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ খ্রি. (সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা) এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল হতে ৩০ এপ্রিল ও ৪ মে হতে ৭ মে ২০২৬ খ্রি. পর্যন্ত (সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ২.০০ ঘটিকা) রাজশাহী মহানগরীর মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, বুলনপুর, রাজশাহী কোর্ট, রাজপাড়া, রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 

পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

 

উক্ত পরীক্ষা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষে পরীক্ষা কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমেত্তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) এবং ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৯, ১২, ১৬, ১৯, ২০, ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ খ্রি. এবং আগামী ২৭ এপ্রিল হতে ৩০ এপ্রিল ও ৪ মে হতে ৭ মে ২০২৬ খ্রি. পর্যন্ত পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব হতে অর্থ্যাৎ সকাল ০৯.০০ ঘটিকা হতে বেলা ১৪.০০ ঘটিকা পর্যন্ত উল্লিখিত পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।

 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ আরএমপির পুলিশ কমিশনার ড. মোঃ জিল্‌লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News