১০:৪৫ পূর্বাহ্ন | রবিবার, ১৬ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার; হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন Logo রাজশাহী মহানগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার Logo রাজশাহী মহানগরীতে নিখোঁজ ২ মাদ্রাসা শিক্ষার্থীকে ৭২ ঘন্টার মধ্যে কক্সবাজার থেকে উদ্ধার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ টিম পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ

আরএমপির পবা থানার অভিযানে চোরাই অটোরিকশাসহ দুই চোর গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জুন ১৯ ২০২৫ / 1351 Read
আরএমপির পবা থানার অভিযানে চোরাই অটোরিকশাসহ দুই চোর গ্রেপ্তার

আরএমপির পবা থানার অভিযানে চোরাই অটোরিকশাসহ দুই চোর গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর পবা থানার পারিলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে স্থানীয়দের সহায়তায় দুই চোরকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন মো: মুকুল হোসেন (৩৪) ও মো: আশরাফ (৩৮)। মুকুল পবা থানার মাড়িয়া খড়খড়ি এলাকার মো: আসলাম আলীর ছেলে এবং আশরাফ নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব শুল্যাকিয়ার মো: রুহুল আমিনের ছেলে।

 

ঘটনার সূত্রে জানা যায়, গত ১৪ জুন অটোরিকশা চালক মো: আনারুল ইসলাম (৪০) প্রতিদিনের মতো ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। সকাল সাড়ে ৮টায় রাজশাহী রেলগেট এলাকা থেকে আসামিরা ‘ঘোরাঘুরির’ কথা বলে ঘণ্টা চুক্তিতে রিকশা ভাড়া নেয়।

 

তারা বিভিন্ন এলাকা ঘুরে পারিলা সিডির মোড় এলাকায় পৌঁছায়। সেখানে নির্জন স্থানে রিকশাচালক প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রিকশাটি চুরি করে পালানোর চেষ্টা করে। চালক চিৎকার শুরু করলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন এবং পবা থানা পুলিশকে জানায়।

 

খবর পেয়ে পবা থানার এসআই এস এম আসিব নাসিব সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আসামিদের আটক করেন এবং চোরাই অটোরিকশাটি উদ্ধার করেন।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চুরির কথা স্বীকার করে। জানা যায়, মূল আসামি মুকুল হোসেনের বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে এবং একটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবী রয়েছে।

 

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News