১১:৪০ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

আরএমপির রাজপাড়া থানার অভিযানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় দুইজন গ্রেফতার

Admin
Posted By Admin
Updated আগস্ট ১২ ২০২৫ / 645 Read
আরএমপির রাজপাড়া থানার অভিযানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় দুইজন গ্রেফতার

আরএমপির রাজপাড়া থানার অভিযানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় দুইজন গ্রেফতার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে বৈদ্যুতিক তার চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: পল্লব (২৪) ও মো: বদর উদ্দিন (৬২)। পল্লব রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর গ্রামের আ: শুকুর আলীর ছেলে এবং বদর উদ্দিন একই এলাকার মৃত আব্দুল শেখ এর ছেলে।

 

সম্প্রতি মহানগরীর বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরির ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা দায়ের হয়। মামলার সূত্রে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে মতিহার থানার বিনোদপুরের খোকন আয়রন স্টোর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে প্লাস্টিক কভারসহ ৪ ফুট লম্বা ৪টি চোরাই তামার তার উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পল্লব সুযোগ বুঝে বাসাবাড়ি, দোকান, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল চুরি করে এবং বদর উদ্দিন এসব চোরাই মাল বিক্রি করে থাকে।

 

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News