১০:০৯ পূর্বাহ্ন | শনিবার, ০৭ মার্চ ২০২৬

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার

Admin
Posted By Admin
Updated জানুয়ারি ২৮ ২০২৬ / 193 Read
রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কর্ণহার থানা পুলিশ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহমখদুম থানার খিরশিন টিকর এলাকার মৃত কুরবান আলীর ছেলে মো: রাকিবুল ইসলাম রাকিব (৩২); কর্ণহার থানার শরিষাকুড়ি পশ্চিমপাড়া গুচ্ছগ্রাম এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে মো: রাজু (৩২); কর্ণহার থানার ধর্মহাটা উত্তর লক্ষিপুর এলাকার মো: মোজ্জাম্মেল হকের ছেলে মো: তামিম হোসেন (২২)। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

 

উল্লেখ্য যে, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কর্ণহার থানা পুলিশের পৃথক অভিযানে মোট ২ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News