১১:৩০ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে স্বর্ণ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated নভেম্বর ১৬ ২০২৫ / 544 Read
রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে স্বর্ণ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে স্বর্ণ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঐতিহ্য চত্ত্বর চেকপোস্ট ডিউটির সময় সোনালি রঙের ধাতব খণ্ড দেখিয়ে প্রতারণাকারী একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো: হিরু (৪৫); মো: ফিরোজ (৪১); আবুল কাশেম (৫৯)। হিরু রাজশাহী বোয়ালিয়া থানার কায়েরদাড়া গ্রামের ওহাব শেখের ছেলে, মো: ফিরোজ রাজশাহী রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের আ: হামিদের ছেলে এবং আবুল কাশেম কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়া গ্রামের মৃত আহমদ শেখের ছেলে।

 

ঘটনাসূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকেলে এসআই মো: তৌহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক টিম ঐতিহ্য চত্বর ফ্লাইওভারের নিচে চেকপোস্ট ডিউটি করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টায় একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি করার সময় আসামি মো: হিরু তার জ্যাকেটের পকেট থেকে একটি ব্যাগ বের করে দেয়। ব্যাগের ভিতরে সোনালি রঙের ধাতব খণ্ড ও শ্রী জুয়েলার্স লেখা সম্বলিত একটি প্যাডের পাতা পাওয়া যায়। এ বিষয়ে হিরু ও ফিরোজকে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক কোনো জবাব দিতে না পারায় ডিবি পুলিশের ঐ টিম তাদেরকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা সোনালি রঙের ধাতব খণ্ড ও শ্রী জুয়েলার্স লেখা সম্বলিত একটি প্যাডের পাতাসহ অটোরিকশাটি জব্দ করে।

 

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হিরু ও ফিরোজ জানায়, চলন্ত রিকশায় যাত্রী থাকলে পরিকল্পিতভাবে ব্যাগটি রাস্তায় ফেলে দিতো, পরে সহযোগীরা তা কৌশলে উঠিয়ে যাত্রীর সামনে খুলে স্বর্ণ বলে বিক্রি করার চেষ্টা করত। এভাবে আসামিরা দীর্ঘদিন ধরে সোনালি রঙের ধাতব খণ্ডকে প্রকৃত স্বর্ণ হিসেবে উপস্থাপন করে নিরীহ যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। পলাতক অপর তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News