১০:১১ পূর্বাহ্ন | শনিবার, ০৭ মার্চ ২০২৬

রাজশাহী মহানগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪ জন গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated ডিসেম্বর ২৯ ২০২৫ / 1240 Read
রাজশাহী মহানগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪ জন গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

 

বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪ জন রয়েছেন।

 

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তারকৃত আসামি মো: আরিফ শেখ (৫২)। রাজশাহী মোটর শ্রমিক লীগের জয়েন্ট সেক্রেটারী আরিফ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত নওশাদ শেখের ছেলে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News