১১:৩১ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাকসু নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার

Admin
Posted By Admin
Updated সেপ্টেম্বর ১৬ ২০২৫ / 279 Read
রাকসু নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার

রাকসু নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার

Font Size:
Print

আরএমপি নিউজ: আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় রাকসু নির্বাচন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সালেহ হাসান নকীব। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

 

সভায় পুলিশ কমিশনার বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, ছাত্রনেতা এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য। তিনি সবাইকে শৃঙ্খলা বজায় রাখা, গুজব বা উসকানিমূলক কার্যক্রমে কান না দেওয়া এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আরএমপি’র পক্ষ থেকে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই লক্ষ্যে পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাকসু নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সভা শেষে পুলিশ কমিশনার রাকসু নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এর আগে তিনি রাবি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

 

মতবিনিময় সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News