১০:০৯ পূর্বাহ্ন | শনিবার, ০৭ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ট্যাক্সি ক্যাব/কার, পিক আপ, মাইক্রোবাস, ট্রাক ও মোটরসাইকেল চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

Admin
Posted By Admin
Updated ফেব্রুয়ারি ০৮ ২০২৬ / 204 Read
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ট্যাক্সি ক্যাব/কার, পিক আপ, মাইক্রোবাস, ট্রাক ও মোটরসাইকেল চলাচলে  আরএমপি’র গণবিজ্ঞপ্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ট্যাক্সি ক্যাব/কার, পিক আপ, মাইক্রোবাস, ট্রাক ও মোটরসাইকেল চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

Font Size:
Print

আরএমপি নিউজ: আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

 

উক্ত নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪.৩৬.০১৭.২৫(অংশ-২)-১০০ তারিখ: ২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. ও  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিআরটিএ সংস্থাপন শাখার স্মারক নং-৩৫.০০.০০০০.০২০.০০৯.০১.২৬-৫২ তারিখ: ০১-০২-২০২৬খ্রি. মূলে জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.  দিবাগত রাত ১২.০০ ঘটিকা হতে ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত নিম্নোক্ত  যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো:

 

(১) ট্যাক্সি ক্যাব/কার; (২) পিক আপ; (৩) মাইক্রোবাস; (৪) ট্রাক

 

এছাড়া ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত ১২.০০ ঘটিকা হতে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ দিবাগত রাত পর্যন্ত সকল ধরণের মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

 

এ নিষেধাজ্ঞা নিম্নেবর্ণিত ক্ষেত্রে শিথিলযোগ্য হবে:

 

(ক) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক;

(খ) জরুরী সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহণকারী সকল ধরনের যানবাহন;

(গ) আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোন যানবাহন;

(ঘ) প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্ট( নিয়োগপত্র/পরিচয়পত্র সাপেক্ষে) এর জন্য ১টি গাড়ী (জীপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়ীতে স্টীকার প্রদর্শন সাপেক্ষে ;

(ঙ) সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোন কাজে ব্যবহৃত যানবাহন/মোটর সাইকেল রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে;

(চ) নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা/ কর্মচারি অথবা অন্য কোন ব্যক্তির জন্য মোটরসাইকেল চলাচল;

(ছ) টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং বিটিআরসি হতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের যানবাহন;

(জ) জাতীয় মহাসড়ক (Highways),বন্দরছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাহির বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরুপ সকল রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

 

এ আদেশ জনস্বার্থে জারি করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ আরএমপির পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News