১১:২৯ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে রাজপাড়া, কাশিয়াডাঙ্গা, কাটাখালী ও বেলপুকুর থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ মাদক কারবারি গ্রেপ্তার; মাদক বিক্রির নগদ অর্থসহ গাঁজা, ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated জুলাই ০২ ২০২৬ / 97 Read
রাজশাহী মহানগরীতে রাজপাড়া, কাশিয়াডাঙ্গা, কাটাখালী ও বেলপুকুর থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ মাদক কারবারি গ্রেপ্তার; মাদক বিক্রির নগদ অর্থসহ গাঁজা, ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে রাজপাড়া, কাশিয়াডাঙ্গা, কাটাখালী ও বেলপুকুর থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ মাদক কারবারি গ্রেপ্তার; মাদক বিক্রির নগদ অর্থসহ গাঁজা, ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজপাড়া, কাশিয়াডাঙ্গা, কাটাখালী ও বেলপুকুর থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শাপলা লেন এলাকার মো: ইমাম হোসেনের ছেলে মো: ইমরান হোসেন ওরফে পলাশ (৩৫); কাশিয়াডাঙ্গা থানার সিটি গেইট এলাকার মো: সেন্টু হোসেনের ছেলে মো: নূর আমীন সোহাগ (১৮); কাটাখালী থানার নওদাপাড়া এলাকার মো: জালালের ছেলে মো: স্বপন (৩৫); শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার মৃত মোকাব্বর শেখের ছেলে মো: মুস্তাকিন (৪৮); হরিয়ান উত্তরপাড়া এলাকার মৃত কলিম উদ্দীনের ছেলে মো: সাইদুর ইসলাম (৩৫) ও মো: রহিদুল ইসলামের ছেলে মো: নাহিদ ইসলাম (২৪)। এছাড়া রাজশাহী জেলার পুঠিয়া থানার শিবপুর হাট (শিবপুর) এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে মো: মারুফুর ওরফে মারুফ (২৫)।

 

গত ১ জুলাই ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১টায় রাজপাড়া থানার লক্ষ্মীপুর কামাল খাঁ এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেল আনুমানিক সাড়ে ৫টায় কাশিয়াডাঙ্গা থানার সিটি গেইট এলাকা থেকে নূর আমীনকে, রাত আনুমানিক সোয়া ১০টায় কাটাখালী থানার নওদাপাড়া এলাকা থেকে স্বপনকে এবং একই সময়ে শ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে মুস্তাকিনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত ৩০ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টায় কাটাখালী থানার বাখরবাজ উত্তরপাড়া এলাকা থেকে সাইদুর ও নাহিদকে এবং ১ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টায় বেলপুকুর থানার দোমাদী এলাকা থেকে মারুফকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত হতে মোট ৪৫ গ্রাম গাঁজা, ২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ০.৫ গ্রাম হেরোইন, ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ১০ হাজার ১শ ২০ টাকা জব্দ করা হয়।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ইমরানের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ১টি এবং মারুফের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় ২ টি মাদক মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News