১১:৩১ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জুন ০৯ ২০২৬ / 986 Read
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ।

 

উল্লেখ্য, আজ ৯ জুন ২০২৬ তারিখ সকাল  সাড়ে ৬ টার দিকে পবা থানার আলাই বিদিরপুর এলাকায় অবস্থিত রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁগামী আঞ্চলিক মহাসড়কের ওপর প্রায় ৩৫/৪০ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী মুখে মাস্ক পরে বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। এ সময় তারা এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়।

 

এ ঘটনায় পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে আজ ৯ জুন ২০২৬ তারিখ একটি মামলা রুজু করা হয়।

 

মামলার এজাহারনামীয় আসামি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মোঃ আক্কাস আলী @ বাবুর ছেলে এবং মহানগর রাজশাহী (সাংগঠনিক সম্পাদক, মহানগর ছাত্রলীগ) মোঃ আবু বক্কর @ বিদ্যুৎ (২৮)-কে গোপন সংবাদের ভিত্তিতে আরএমপি মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং শাহমখদুম থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে পবা থানা পুলিশ মহানগরীর রাজপাড়া থানার হাজি হোটেলের ভেতর থেকে গ্রেপ্তার  করতে সক্ষম হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News