১১:৩১ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated জুন ০২ ২০২৬ / 444 Read
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীতে পবা, দামকুড়া, রাজপাড়া ও মতিহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মতিহার থানার ললিতাহার গ্রামের মো : সাদেক আলীর ছেলে মো : মিঠুন (৩২); দামকুড়া থানার আন্ধারকোঠা মিশন গ্রামের রঞ্জিত বিশ্বাসের ছেলে সঞ্জু বিশ্বাস (২৩); একই থানা এলাকার ইষ্টিফান বিশ্বাসের ছেলে পূর্ন ফিলিপ বিশ্বাস (১৯); রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মো : মাসুদ রানার ছেলে মো : শাওন (৩০) এবং মতিহার থানার বামনশিখড় পশ্চিমপাড়া গ্রামের মো : আ : আজিজের ছেলে মো : মিন্টু হোসেন (৩৮)। 

 

গত ০১ জুন ২০২৬ তারিখ রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে পবা থানার সারাংপুর এলাকা থেকে মিঠুনকে, রাত সাড়ে ১২ টার দিকে দামকুড়া থানার আন্ধারকোঠা মিশন এলাকা হতে সঞ্জু ও ফিলিপকে, সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকা থেকে শাওনকে এবং রাত আনুমানিক সোয়া ৮ টার দিকে মতিহার থানার বামনশিখড় পশ্চিমপাড়া এলাকা থেকে মিন্টুকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামি মিঠুন, সঞ্জু ও ফিলিপের নিকট থেকে মোট ১ কেজি ২০ গ্রাম গাঁজা এবং শাওন ও মিন্টুর নিকট থেকে মোট ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সঞ্জুর বিরুদ্ধে ২টি মাদক মামলা এবং শাওনের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও রাজশাহীর বিজ্ঞ সিএমএম আদালতে ১টি পেনাল কোড আইনের মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News