১১:৩১ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আরএমপির রাজপাড়া থানা পুলিশের অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

Admin
Posted By Admin
Updated ডিসেম্বর ১৯ ২০২৫ / 687 Read
আরএমপির রাজপাড়া থানা পুলিশের অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

আরএমপির রাজপাড়া থানা পুলিশের অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

Font Size:
Print

আরএমপি নিউজ:  রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৭ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ও ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামি মো: খিহাব (২০) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা দাশপুকুরের আইডি বাগানপাড়া এলাকার মো: মনির ছেলে।

 

 

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সন্ধ্যা সোয়া ৭টায় আরএমপি’র রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মালেকের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: তাজউদ্দিন আহমেদ ও তার টিম রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকায় খিহাব নামের এক ব্যক্তি মাদক বিক্রয় করছে।

 

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরবর্তীতে আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৪৭ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ও ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়াও মাদক বিক্রির নগদ ৯৯০ (নয়শ নব্বই) টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, বিক্রির উদ্দেশ্যে সে মাদকগুলো নিজের হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News