১১:৩৩ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

Admin
Posted By Admin
Updated জানুয়ারি ২৬ ২০২৬ / 307 Read
রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি), রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 

আরএমপি সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের অভিযানে মোট ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো: রাসেল শেখ (২২); মো: হাসিবুল ইসলাম ওরফে সজল (৩৯) এবং মো: ডালিম শেখ (৩৭)। রাসেল পবা থানার তেঘর এলাকার একরাম আলীর ছেলে; হাসিবুল রাজপাড়া থানার বুলনপুর পিয়নপাড়া এলাকার মো: আবুল হাসেমের ছেলে; ডালিম বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ শেখপাড়া এলাকার মো: আলাউদ্দিনের ছেলে। তারা সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

 

গতকাল রবিবার (২৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বোয়ালিয়া থানার রেলগেটের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে মাদক বিক্রির প্রস্তুতিকালে রাসেলকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

 

অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে রাজপাড়া থানা পুলিশ বুলনপুর কড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রির প্রস্তুতিকালে হাসিবুলকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হাসিবুলের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় পূর্বের ১টি মাদক মামলা চলমান রয়েছে।

 

এছাড়াও, একই দিন আনুমানিক রাত সোয়া ৮টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ হোসনীগঞ্জ শেখপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রির প্রস্তুতিকালে ডালিমকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News