১১:৩৯ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated জুন ০৯ ২০২৬ / 63 Read
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাটাখালী, শাহমখদুম, বেলপুকুর থানা এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কাটাখালী থানার চক কাপাসিয়া গ্রামের মো: মকবুল হোসেনের ছেলে মো: মজনু আলী (৩৮); শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া গ্রামের মো: আবু তাহেরের ছেলে মো: রতন আলী (৪৫); একই থানার বড়বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের মো: মোকসেদ আলীর ছেলে মো: সাদরুল ইসলাম (৩৮); বেলপুকুর থানার মাহেন্দ্রা গ্রামের মো: ওমর আলীর ছেলে মো: সাইদ আলী (৩৮); একই থানার দক্ষিণ জামিরা গ্রামের মো: তেসান আলীর ছেলে মো: আল-আমিন (২২) এবং কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের মো: আ: রহমানের ছেলে মো: মেহেদী হাসান ওরফে হাসান (২৭)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন। 

 

গত ০৮ জুন ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা পৌনে ৭ টার দিকে কাটাখালী থানার চক কাপাসিয়া এলাকা থেকে মজনুকে, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া এলাকা হতে রতন ও সাদরুলকে, রাত আনুমানিক ১১ টার দিকে বেলপুকুর থানার মাহেন্দ্রা এলাকা থেকে সাইদকে, গত ০৭ জুন রাত আনুমানিক পৌনে ১১ টার দিকে একই থানার দক্ষিণ জামিরা এলাকা থেকে আল-আমিনকে এবং গত ০৮ জুন দুপুর আনুমানিক ১ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকা থেকে মেহেদীকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ১৫৫ গ্রাম গাঁজা, ১৬ পিস ইয়াবা ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি আল-আমিনের বিরুদ্ধে আরএমপি’র বেলপুকুর থানায় মাদক ও অস্ত্র আইনে ১টি করে মামলা চলমান রয়েছে। 

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News