১১:৩৪ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated মার্চ ১২ ২০২৬ / 375 Read
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চৌদুয়ার গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে মো. আনোয়ার হোসেন ওরফে সুমন (৩৩); রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের মো. বাবলুর ছেলে মো. শ্যামল (২৭) এবং একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জাহাঙ্গীর আলী (৪৫)।

 

গত ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার গহমাবোনা এলাকায় ন্যাশনাল ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মোটরসাইকেল থামিয়ে মোটরসাইকেল চালক আনোয়ারকে আটক করা হয়।

 

অন্যদিকে, ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পবা থানার ঘোলহাড়িয়া মিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শ্যামল ও জাহাঙ্গীরকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের তল্লাশিকালে আনোয়ারের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া শ্যামলের দেহ তল্লাশি করে ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়। একইভাবে জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আনোয়ারের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় ২টি মাদক মামলাসহ মোট ৪টি মামলা এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে আরএমপি’র পবা থানায় ২টি মাদক মামলাসহ মোট ৩টি মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News