১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীর পৃথক তিন মাদক মামলায় বিজ্ঞ আদালতের রায়ে তিন আসামির কারাদণ্ড

Admin
Posted By Admin
Updated জুলাই ২৭ ২০২৬ / 203 Read
রাজশাহী মহানগরীর পৃথক তিন মাদক মামলায় বিজ্ঞ আদালতের রায়ে তিন আসামির কারাদণ্ড

রাজশাহী মহানগরীর পৃথক তিন মাদক মামলায় বিজ্ঞ আদালতের রায়ে তিন আসামির কারাদণ্ড

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর কাটাখালী, রাজপাড়া ও বোয়ালিয়া থানায় দায়েরকৃত পৃথক তিনটি মাদক মামলায় অভিযুক্ত তিন আসামিকে কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

 

কাটাখালী থানার মামলা নং-৩৯, তারিখ-১৫/০৩/২০২৫ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি-২১ এর অধীন দায়েরকৃত মামলায় রাজশাহী মহানগরীর কাটাখালি থানার সাহাপুর চৌধুরীপাড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মো: তাওহিদ হোসেন টুটুল (৪৪)-কে ০৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

 

এছাড়াও রাজপাড়া থানার মামলা নং-২৭, তারিখ-১৫/০৩/২০২৫ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সারণি-২১ এর অধীন দায়েরকৃত মামলায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ কলোনীপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে মো: হাসিবুল ইসলাম ওরফে হাসিব (২৬)-কে ০৩ (তিন) মাসের কারাদণ্ড, ,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

 

অপরদিকে, বোয়ালিয়া থানার মামলা নং-৩০, তারিখ-১৩/০৭/২০২৫ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি-১৯(ক) ও ৩৬(১) এর সারণি-২১ এর অধীন দায়েরকৃত মামলায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হড়গ্রাম (বেহেরপাড়া পূর্বপাড়া) গ্রামের মো: নওশাদের ছেলে মো: জনি ওরফে শাহিন (৩২)-কে ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক-সংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি দায়েরকৃত মামলাগুলোর সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News