১০:০৯ পূর্বাহ্ন | শনিবার, ০৭ মার্চ ২০২৬

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ নগদ অর্থ উদ্ধার

Admin
Posted By Admin
Updated জানুয়ারি ২০ ২০২৬ / 75 Read
রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ নগদ অর্থ উদ্ধার

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ নগদ অর্থ উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি), রাজপাড়া ও এয়ারপোর্ট থানা পুলিশ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 

আরএমপি সূত্র জানায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখের অভিযানে মোট ৩৫০ গ্রাম গাঁজা, ১২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও মাদক বিক্রির নগদ ২ হাজার ২শ ৮০ টাকা জব্দ করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো: বিজয় ইসলাম (২২); মো: খেয়াব হোসেন ওরফে মন (২০) এবং মো: হাবিবুর রহমান (২৮)। বিজয় চন্দ্রিমা থানার ভদ্রা (জামালপুর) গ্রামের মো: আয়নাল হকের ছেলে। খেয়াব রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মো: মনির ছেলে এবং হাবিবুর এয়ারপোর্ট থানার মহানন্দখালী গ্রামের মোজাহার আলীর ছেলে। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

 

আরএমপি জানায়, গতকাল সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে মহানগর ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক সমিত কুমার কুন্ডু ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর মাজার গেইট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিজয়কে গ্রেপ্তার করেন। পরে বিজয়ের দেহ তল্লাশি করে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি বিজয়ের বিরুদ্ধে আরএমপির চন্দ্রিমা থানায় বিভিন্ন আইনে মোট ৪টি মামলা চলমান রয়েছে।

 

অন্যদিকে, একই দিন রাত ৮টার দিকে আরএমপির রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল মালেকের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: সাজ্জাদ হোসেন ও তার টিম রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে খেয়াবকে গ্রেপ্তার করেন। পরে খেয়াবের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৭৩ পুরিয়ায় মোট ৩৫০ গ্রাম গাঁজা, ৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৮শ টাকা জব্দ করা হয়।

 

অপরদিকে, একই দিন রাত সোয়া ৯টার দিকে আরএমপির এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: মাহবুব আলম ও তার টিম এয়ারপোর্ট থানার পশ্চিম বাঘাটা (রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংযোগস্থলে) এলাকায় অভিযান পরিচালনা করে হাবিবুরকে গ্রেপ্তার করেন। পরে হাবিবুরের দেহ তল্লাশি করে ৩৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ১ হাজার ৪শ ৮০ টাকা জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News