১১:২৯ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আরএমপি’র কাটাখালী পুলিশ ফাঁড়ির অভিযানে আরএমপির ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গাঁজা উদ্ধার

Admin
Posted By Admin
Updated জুলাই ০৫ ২০২৬ / 494 Read
আরএমপি’র কাটাখালী পুলিশ ফাঁড়ির অভিযানে আরএমপির ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গাঁজা উদ্ধার

আরএমপি’র কাটাখালী পুলিশ ফাঁড়ির অভিযানে আরএমপির ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গাঁজা উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: আরএমপি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজশাহী মহানগরীর কাটাখালী পুলিশ ফাঁড়ি কর্তৃক আরএমপির সর্বকালের সর্বোচ্চ ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

 

গত ৪ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাটাখালী থানাধীন কাপাসিয়া গ্রামে মেসার্স সোহাইল ফিলিং স্টেশনের প্রায় ১৫০ গজ পূর্বে রাজশাহী-নাটোর মহাসড়কের উত্তর পাশে একটি কলাবাগানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি চটের বস্তা তল্লাশি করে মোট ৯টি পোটলায় রাখা ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য যে পুলিশের চেকপোস্ট এর কারনে মাদক ব্যবসায়ীরা এ নির্জন স্থানে গাঁজা গুলো ফেলে রেখে পালিয়ে যায়। ফলে উদ্ধারকৃত গাঁজা পরিত্যক্ত আলামত হিসেবে জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় থানায় নিয়ে যাওয়া হয়।

 

উদ্ধারকৃত আলামত থানার মালখানায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় মাদকের প্রকৃত মালিক ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

বর্তমান পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News