১১:২৬ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যার ঘটনায় ৪ সদস্য গ্রেপ্তার; ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার

Admin
Posted By Admin
Updated মে ১৫ ২০২৬ / 731 Read
রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যার ঘটনায় ৪ সদস্য গ্রেপ্তার; ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার

রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যার ঘটনায় ৪ সদস্য গ্রেপ্তার; ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চালক হত্যার ঘটনায় আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে হত্যাসহ ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকার মোঃ মাসুদ রানার ছেলে মোঃ তানভীর রানা প্রান্ত (২২), লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মোহাম্মদ ইনসানের ছেলে মোঃ শামীম (৩৫), আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার মোঃ জামালের ছেলে মোঃ রাব্বি (২০) এবং ভাটাপাড়া এলাকার মোঃ মোকলেসের ছেলে মোঃ নূর আলম (২৫)।

 

প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত অটোরিক্সা চালক মামুনুর রশিদ (৫০) গত ২ মে ২০২৬ তারিখ বিকেলে ভাড়ার অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ বাবুল (৬০) বাদী হয়ে দামকুড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। পরবর্তীতে দামকুড়া থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে একটি হত্যা মামলা রুজু করে।

 

মামলার সূত্র ধরে আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে গত ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সোয়া ২টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইকৃত অটোরিক্সাটিও উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে ডিঙ্গাডোবা এলাকায় আরও অভিযান চালিয়ে রাত আনুমানিক পৌনে ৪টা ও পৌনে ৫টার দিকে হত্যাকাণ্ডে জড়িত মামলার ৩ ও ৪ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

তদন্তে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত মামলার ২ নম্বর আসামি শামীমের বিরুদ্ধে পূর্বে আরএমপির রাজপাড়া থানায় বিভিন্ন আইনে ৬টি মামলা রয়েছে। এছাড়াও, মামলার ৩ নম্বর আসামি রাব্বির বিরুদ্ধে পূর্বে আরএমপির রাজপাড়া থানায় ১টি এবং রাজশাহী জেলার তানোর থানায় ১টি পেনাল কোডের মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।

 

রাজশাহী মহানগর পুলিশ মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News