১০:২৪ পূর্বাহ্ন | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাল ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার, নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ীসহ ২ মাদকসেবী গ্রেপ্তার; অবৈধ এসকাফ সিরাপ উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীর পবায় নারীকে জখম করে ছিনতাইয়ের ঘটনায় ২ আসামি গ্রেপ্তার, ছিনতাইকৃত মালামাল উদ্ধার

রাজশাহী মহানগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

Admin
Posted By Admin
Updated জুন ১৭ ২০২৬ / 327 Read
রাজশাহী মহানগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে রাজপাড়া থানার লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ।

 

আজ ১৭ জুন ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ১২টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে রাজপাড়া থানার লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ তাদের পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নাটোর সদর থানাধীন একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। পরবর্তীতে আরও জানা যায়, তারা পথ হারিয়ে নাটোর থেকে রাজশাহীতে চলে এসেছে।

 

উদ্ধারকৃত শিশুরা হলো- নাটোর জেলার সদর থানার মো: সিফাত হোসেন (১৩) (ছদ্দনাম) এবং একই জেলার বড়াইগ্রাম থানার মো: সিয়াম হোসেন (১২) (ছদ্দনাম)।

 

পরে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে আজ ১৭ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করে।

 

দীর্ঘ উদ্বেগ ও উৎকণ্ঠার পর সন্তানদের ফিরে পেয়ে দুই কিশোরের পরিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তথা বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News