১২:১৮ অপরাহ্ন | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার Logo আরএমপির বোয়ালিয়া থানা এলাকায় ডিবি পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা: ৩ মাদকসেবীর কারাদণ্ড ও নগদ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৬ জন Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী ১২তম বারের মতো গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

রাজশাহী মহানগরীতে আরএমপি’র পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated সেপ্টেম্বর ০৩ ২০২৬ / 45 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

 

গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা অনুমানিক ৭টায় দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মতিহার থানার মোহনপুর এলাকায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার উত্তর মেহেরচন্ডী (উত্তরপাড়া) গ্রামের মো: মামুন আহম্মেদের ছেলে মো: শাওন আহম্মেদ (৩৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি শাওনের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

 

এছাড়াও ডিবি পুলিশ একই তারিখ বিকাল আনুমানিক পৌনে ৫টার দিকে শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার মাঝিগ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো: রবিউল (২৬) এবং শাহমখদুম থানার নওদাপাড়া হাজীপাড়া গ্রামের মো: সুজনের ছেলে মো: শান্ত ইসলাম (২২)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে মোট ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News